বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ গুনী অভিনেত্রী তমালিকা কর্মকারের শুভ জন্মদিন

আজ গুনী অভিনেত্রী তমালিকা কর্মকারের শুভ জন্মদিন

আজ গুনী অভিনেত্রী তমালিকা কর্মকারের শুভ জন্মদিন

আজ ২ জুলাই, গুণী অভিনেত্রী তমালিকা কর্মকারের ৫৫তম জন্মদিন। খুলনায় জন্ম নেওয়া এই অসাধারণ শিল্পী মাত্র তিন বছর বয়সেই অভিনয়ের মঞ্চে পা রাখেন। ১৯৭৮-৮০ সালে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ‘ফুলকুঁড়ি’-তে গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে তার পথচলা শুরু। জন্মের কিছুদিন পরেই পরিবারসহ ঢাকায় চলে আসেন তিনি—সেখান থেকেই শুরু হয় তার শিল্পীজীবনের বিস্তার।

তমালিকার অভিনয়ের প্রকৃত যাত্রা শুরু মঞ্চ দিয়ে। ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত, মামুনুর রশীদের লেখা এবং আজিজুল হাকিমের নির্দেশনায় ‘পাথর’ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে তার আত্মপ্রকাশ ঘটে। এরপর একে একে 'ইবলিস', 'জয়জয়ন্তী', 'খেলা খেলা', 'ওরা কদম আলী', 'প্রাকৃতজন কথা', 'রাঢ়াঙ', 'এবং বিদ্যাসাগর', 'ময়ূর সিংহাসন' – নাটকগুলোতে তার অভিনয় দর্শকপ্রিয়তা এবং সমালোচকদের প্রশংসা কুড়ায়।
'রাঢ়াঙ'-এর শ্যামলী, 'ময়ূর সিংহাসন'-এর কৃষ্ণা কিংবা 'এবং বিদ্যাসাগর'-এর রাধা—তমালিকার প্রাণবন্ত অভিনয় এই চরিত্রগুলোকে করেছে জীবন্ত, বাস্তব এবং স্পর্শকাতর।


মঞ্চে দাপুটে উপস্থিতির পাশাপাশি টেলিভিশন নাটকেও তার ছিল অসামান্য বিচরণ। ‘বড় বাড়ির ছোট বউ’, ‘আগুনপোকা’, ‘ক্ষণিকালয়’ সহ বহু নাটকে অভিনয় করে তিনি ছুঁয়ে গেছেন লাখো দর্শকের হৃদয়।
চলচ্চিত্রে তার যাত্রা শুরু ‘অন্য জীবন’ দিয়ে। এরপর তিনি অভিনয় করেছেন ‘এই ঘর এই সংসার’, ‘কিত্তনখোলা’, ‘চতুর্থমাত্রা’, ‘ফ্রম বাংলাদেশ’, ‘ঘেটুপুত্র কমলা’ প্রভৃতি চলচ্চিত্রে।
২০০২ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।


মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালের ২১ জুন বাংলাদেশ কালচারাল সোসাইটি অফ নর্থ আমেরিকা (USA) তমালিকাকে বিশেষ সম্মাননায় ভূষিত করে।
বর্তমানে তিনি নিউ জার্সি, আমেরিকাতে বসবাস করছেন। মাঝে-মধ্যে দেশে ফিরলেও মূলত প্রবাসেই তার বর্তমান ঠিকানা।
তমালিকা অঙ্কন, নৃত্য ও সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন, তবে নিজের ভালবাসা খুঁজে পেয়েছেন অভিনয়ের মধ্যেই। সেই ভালবাসার জোরেই তিনি আজও একজন অভিনয়াসক্ত কর্মী। তার অভিনয়শৈলী এখনো দর্শকের হৃদয়ে গেঁথে থাকে।
বাংলা নাট্যাঙ্গন ও বিনোদন জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
জন্মদিনে রইল অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা।