সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজেন্দ্রপুর/পাড়াপুঞ্জি মৌজায় চেলা নদীর পাশ দিয়ে প্রবাহিত চৈলতা ঢালা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের ফলে চৈলতা ঢালা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি আশপাশের কৃষিজমি, বসতবাড়ি এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
প্রতিবাদ সভায় সাংবাদিক জাহাঙ্গীর আলম মেহেদীর পরিচালনায় এবং ইসলাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী জায়েদ আহমেদ। এ সময় বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির নেতা ফারুক মিয়া, আলমপুর গ্রামের মো. খালিক মিয়া, কাজিরগাঁও গ্রামের জয়নাল মিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবাদ আলী, নাছিমপুর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি হাজি জালাল উদ্দিন, মো. আল-আমিন, আশরাফ আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি আমাদের চৈলতা ঢালার দিকে নজর রাখার জন্য। পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
প্রতিবাদকারীরা অবিলম্বে অবৈধ ড্রেজার অপসারণ, বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষায় কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মো. নিয়াজুল মিয়া, বাবুল আহমদ, নতুন বাজারের ব্যবসায়ী শামসের আলী, কুয়েতপ্রবাসী আব্দুল জলিল, মানিক মিয়া, সৌদিপ্রবাসী আহমদ আলী, দুবাইপ্রবাসী দিলাল আহমেদ, চমক আলী, কাছা মিয়া, নতুন বাজারের ব্যবসায়ী তারুছ আলী, ময়না মিয়া, মো. সওদাগর মিয়া, দুবাইপ্রবাসী শাহ আলম, রুশন মিয়া, আতিকুল ইসলাম, জাকির হোসেন, ফজল করিম, মুক্তার হোসেন, মাহমুদ আলী, আবুল কালাম, আলী আহমদ, কবির মিয়া, আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছাতক প্রতিনিধি:
