রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘নজরুল বর্ষ (২০২৬-২০২৭)’-এর লোগো এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন।

পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁর সাহিত্য-সংস্কৃতির চর্চা জোরদার করতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আমাদের সমাজে সাম্য, মানবতা, সম্প্রীতি ও দেশপ্রেমের শিক্ষা দেয়। নতুন প্রজন্মের কাছে নজরুলের চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠান শেষে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। 

সাগর হোসেন ফিরোজ 
ঠাকুরগাঁও প্রতিনিধি: