বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদাপাথরে ১৯ ঘন্টা পর নি খোঁ জ চিকিৎসকের মরদেহ উদ্ধার |

সাদাপাথরে ১৯ ঘন্টা পর নি খোঁ জ চিকিৎসকের মরদেহ উদ্ধার |

সাদাপাথরে ১৯ ঘন্টা পর নি খোঁ জ চিকিৎসকের মরদেহ উদ্ধার |

সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ১৯ ঘন্টা পর মরদেহটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংকারের ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।

মাঝি রুবেল মিয়া জানান, তিনি সকালে মাছ ধরতে যান। এসময় নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশ মাথায় চুল দেখতে পান এবং তার মরদেহ উদ্ধার করেন।

এরআগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নামলে নিখোঁজ হন তিনি। সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। ৪ বন্ধু মিলে ঢাকা থেকে সিলেট ভ্রমণে আসছিলেন ডাঃ সুব্রত সাহা বিকাশ এবং তার বন্ধুরা৷

মরদেহ উদ্ধার প্রসঙ্গে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিটন মাহমুদ 
কোম্পানীগঞ্জ, সিলেট।