বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,সার ও চারা বিতরণ

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,সার ও চারা বিতরণ

শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,সার  ও চারা বিতরণ

মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও খরিপ-২ মৌসুমে আমন ধান, গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি কর্মসূচি উপলক্ষ্যে প্রান্তিক পর্যায়ের কৃষক/উপকারভোগীর মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ, চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে উপজেলার কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আসমাউল হুসনা পিংকি,শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক -কৃষাণী, সাংবাদিক ও উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশি ও হাইব্রিড) জাতের বীজ সার ও গাছের চারা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪ শত ৫৯ জনের মাঝে বিতরণ করা হয়। এছাড়া চলতি মৌসুমে ১ হাজার ৯০০ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক উফশী ধানের বীজ,১ হাজার ২ শত জনকে আমন ধানের বীজ,৭০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ,৮ শত ৬০ জন কৃষককে শাকসবজি, ৩৫ জনকে লেবুর চারা,১ হাজার ১ শত ৯৪ জনকে গাছের চারা ও ২ শত জনকে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
 

উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির বলেন, ‘সরকারের এ কর্মসূচির সঠিক বাস্তবায়নে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপদ খাদ্যে নিরাপত্তা নিশ্চিত এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার আছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে ইতিমধ্যেই কৃষক কার্ড বিতরণ হচ্ছে। কৃষকদের উৎসাহিত করতে আজকের এই প্রোগ্রাম। আপনাদের কৃষি বিষয়ে যেকোনো সমস্যা হলে কৃষি অফিসে এসে সেবা নিবেন।পরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি মেলার উদ্বোধন করা হয়।