বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে দম্পতি আটক

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার আকবরপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন ব্রিজের ওপর পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রশিদুল (৩৫), পিতা- মৃত রফিকুল ইসলাম এবং তার স্ত্রী মোছা. বিউটি বেগম (৩০)। তারা উভয়েই আকবরপুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ৬০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মাসুদ রানা 

 পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: