বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ করিম নান্নু

মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ মাসুদ করিম নান্নু

মানিকগঞ্জ পৌরসভার  ৭নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী  মোঃ মাসুদ করিম নান্নু

আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন মোঃ মাসুদ করিম (নান্নু)। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও ভোট প্রার্থনা করছেন।
সম্প্রতি তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মোঃ মাসুদ করিম (নান্নু) বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করছেন। বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
মোঃ মাসুদ করিম (নান্নু) জানান, নির্বাচিত হলে জনগণের সেবা এলাকার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি রাস্তা, ড্রেনেজ, পরিচ্ছন্নতা, সড়কবাতিসহ নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। জনগণের সঙ্গে সমন্বয় করে ৭ নম্বর ওয়ার্ডের উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
নির্বাচন সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। এরই অংশ হিসেবে মোঃ মাসুদ করিম (নান্নু) ও নিয়মিতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং নিজের প্রার্থিতার কথা তুলে ধরছেন। তাঁর বিশ্বাস জনগণ তাঁকে ১০০ ভাগ সমর্থন করেছেন এবং ভোট প্রদানের মাধ্যমে জয়যুক্ত করবেন।

 

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি