বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পোরশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন মাদক বিক্রির জন্য অবস্থান করছে বলে জানতে পারে অভিযানিক দল। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।

পরে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এর মধ্যে খাকি কচ টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পরের যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে এসে ওই আমবাগানের সামনে বিক্রির জন্য অবস্থান করছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।

 

 

নাজমুল হক

নওগাঁ প্রতিনিধি