বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, নৌ-বাহীনির লেফটেন্যান্ট কমান্ডার শেখ আখতার, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী সরকার, কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ, সমাজসেবা কর্মকর্তা ছালাহ উদ্দিন সিকদার। 


এ ছাড়াও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. সাদ্দাম হোসাইন, আতিকুল ইসলাম লিটন, আব্দুস সামাদ, সাইফুল ইসলাম, শহীদের পিতা জামাল উদ্দিন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামায়াত নেতা তাওফিকুল ইসলাম, যুবদল নেতা ইসমাইল হোসেন, এনসিপি নেতা নেয়ামত উল্লাহ নীরব প্রমুখ।


সভায় বক্তারা বলেন, নির্বাচনের সময় হাতিয়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং আহত যোদ্ধাদের একযোগে কাজ করতে হবে। তারা আরও বলেন, সহিংসতা-নিরাপত্তাহীনতা রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে।


সভায় জুলাই যোদ্ধারা হাতিয়ার বিভিন্ন খাতের অনৈতিক হয়রানি, সড়ক সেতুর নিম্নমানের কাজ, ভাতা ত্রাণ বিতরণে অনিয়ম, মাদক নিয়ন্ত্রণ, চর দখল ও বালু উত্তোলনসহ নানা অনিয়মের বিষয় তুলে ধরে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।