বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জোড়া সুখবর দিলেন অপু বিশ্বাস

জোড়া সুখবর দিলেন অপু বিশ্বাস

জোড়া সুখবর দিলেন অপু বিশ্বাস

এক বছরের বিরতি ভেঙে নতুন উদ্যমে নতুন রূপে পর্দায় ফিরছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি নয়, বরং জোড়া সিনেমা দিয়ে কাজে ফিরছেন তিনি।চলতি মাসেই দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। সিনেমার জন্য ফিট হতে এখন থেকে নিয়মিত জিমে যাওয়া শুরু করেছেন তিনি। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’।নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে।
অন্যদিকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন অপু। দুইটি সিনেমা নিয়েই আশাবাদী নায়িকা।
সিনেমার শুটিং প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন,
আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিং শুরু হবে। সিনেমা নিয়ে কিছু বলতে চাইছি না। দর্শকদের একটা কথাই বলবো, অপু বিশ্বাসের কাজ অনেক দেখেছেন, অপু বিশ্বাস সম্পর্কে দর্শকরাও অনেকটা জানেন, বুঝেন তবে এবার সিনেমার পর্দায় ভিন্ন অপু বিশ্বাসকে খুঁজে পাবে দর্শক। 
অপু বিশ্বাস আরও বলেন,
আমি বিশ্বাস করি, সিনেমাগুলো যখন হলে আসবে, আপনারাই যখন রিভিউ করবেন তখন আমার এ কথার সঙ্গে মিল পাবেন।