জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকাল ৪টায় জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) আয়োজনে শহরের দয়াময়ী মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দয়াময়ী মোড়ের সাংস্কৃতিক পল্লীতে আনুষ্ঠানিকভাবে ১ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিলোফার চৌধুরী মনি, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সহ-সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এম. শুভ
পাঠান। জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেডসিএফ কেন্দ্রীয় সংসদের সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন হৃদয়-এর সঞ্চালনায় সভায় বর্তমান পরিবেশ ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রেজাউল করিম নীলু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। শাহরিয়ার আহমেদ শিপু, সড়ক পরিবহন
শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক। মো: মাসুদ রানা মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক দল। মোবারক হোসেন, জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।রাকিব হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জামালপুর জেলা ছাত্রদল। মুক্তা খান, জেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি। মো: রাজু, সাধারণ সম্পাদক, জেলা তারেক রহমান যুব পরিষদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স। উক্ত কর্মসূচিতে জেলা জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় নানা পেশাজীবীর মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জনগণের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেকে অন্তত ২টি করে গাছ লাগান। যে পরিবারে ৪ জন সদস্য আছেন, তারা ৮টি গাছ লাগান। এতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে খুশি হবেন। এই গাছ আপনাদেরই থাকবে, ফল আপনারাই পাবেন এবং একই সাথে এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।
মোঃ বিজয়, জামালপুর প্রতিনিধি:
