বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ে করলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি

বিয়ে করলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি

বিয়ে করলেন টেইলর সুইফট-ট্রাভিস কেলসি

আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা এতে উপস্থিত ছিলেন।

অভিনেতা হিউ গ্রান্ট ও জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদের উপস্থিতি নজর কাড়ে।

আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পপসংগীতের বিশ্ব তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। শুক্রবার নিউইয়র্ক সিটিতে বিয়ে সম্পন্ন হওয়ার খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানকে অনেকেই ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন’ বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠান উপলক্ষে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। হলিউডের বহু তারকা এতে উপস্থিত ছিলেন।

শুক্রবার সারা দিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ তাঁর কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আবার অনেকে অনুষ্ঠানের একঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেছেন।

মূল আয়োজনের আগে বৃহস্পতিবার একই ভেন্যুতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান হয়, যেখানে প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন বলে জানা যায়। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমতিপত্রে ওই অনুষ্ঠানকে ‘প্রি-পার্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।