বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমানের আপত্তি সত্ত্বেও বিশ্বজুড়ে মুক্তির ঘোষণা

সালমানের আপত্তি সত্ত্বেও বিশ্বজুড়ে মুক্তির ঘোষণা

সালমানের আপত্তি সত্ত্বেও বিশ্বজুড়ে মুক্তির ঘোষণা


বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে নির্মিত বলে আলোচনায় থাকা ‘কালা হিরণ’ সিনেমা মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়েছে। ছবিটির নির্মাতাদের দাবি, এটি ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামা থেকে অনুপ্রাণিত। অন্যদিকে সালমান খানের অভিযোগ, সিনেমার পোস্টার ও প্রচারণায় পরোক্ষভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষ এখন মুখোমুখি আইনি লড়াইয়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘কালা হিরণ’ সিনেমার মুক্তি স্থগিত চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন সালমান খান। তবে আদালত এখনই ছবিটির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করেননি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে আদালতের সিদ্ধান্তের পর নিজের অবস্থান আরও জোরালো করেছেন সিনেমাটির প্রযোজক অমিত জানি। তিনি দাবি করেন, আদালতে সালমান খান কোনো স্বস্তি পাননি।

অমিত জানি বলেন, ‘আমি আগেও বলেছি, আদালতের কাছে তারকার প্রভাব বা গ্ল্যামারের কোনো মূল্য নেই। নিজেকে বলিউডের বাপ বা জনক ভাবলেই “কালা হিরণ”র মুক্তি আটকানো যাবে না।’

তিনি আরও জানান, সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে একযোগে প্রায় ৮ হাজার পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে।