রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কসবা উপজেলা নির্বাহী অফিসার।

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কসবা উপজেলা নির্বাহী অফিসার।

প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে কসবা উপজেলা নির্বাহী অফিসার।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম রবিবার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং বিদ্যালয় প্রাঙ্গণের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় ইউএনওর সামনে তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং বর্ষা মৌসুমে বিদ্যালয়ের মাঠে দীর্ঘ সময় পানি জমে থাকায় পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এছাড়া শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। তারা বলেন, বর্তমান ভবন ও শ্রেণিকক্ষের সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম শিক্ষার্থীদের জন্য একটি টিউবওয়েল স্থাপন এবং মাঠের পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য সংশ্লিষ্ট পৌর কর্মকর্তাদের নির্দেশ দেন।

পাশাপাশি নতুন ভবন নির্মাণের দাবির বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার প্রকৌশলী এবিএম বাবুল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন হেলাল, কার্যসহকারী সাইফুল ইসলাম এনামুল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ সময় অএ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট রিয়াদ উপস্থিত ছিলেন

ইউএনওর এ পরিদর্শন ও আশ্বাসে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। তারা আশা প্রকাশ করেন, টিউবওয়েল স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা অধিকতর সুযোগ-সুবিধার মধ্যে পাঠগ্রহণ করতে পারবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।