বারও জুটি বেঁধে পর্দায় আসছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জোভান ও তটিনী। জাকারিয়া সৌখিন নির্মিত নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’তে দেখা যাবে তাদের। রোমান্টিক আবহে নির্মিত এ নাটকের গল্পে পারিবারিক আবেগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তটিনী অভিনয় করেছেন কাজল এবং জোভান শুভ্র চরিত্রে।
একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে এগিয়েছে নাটকের গল্প। তবে এর মূল সুর প্রেমের, যেখানে পরিবারের সম্পর্ক ও আবেগ গল্পকে এগিয়ে নিয়ে যায়।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে মায়া বাড়িয়ে কাছে টানে। আপাতত এটুকুই বলতে চাইছি।’
জোভান ও তটিনীকে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটি ওদের দু’জনকেই সবচেয়ে বেশি মানিয়েছে বলেই নিয়েছি। তটিনীর চোখ সুন্দর, কাজল দিলে সেটি আরও বেশি ফুটে ওঠে। গল্পের জন্য সেটিই প্রয়োজন ছিল। আর এমন একটি মেয়ের প্রেমে পড়ার জন্য জোভানের মতো কাউকেই দরকার ছিল।’