রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জোরপূর্বক দখলের অভিযোগ ‎পঞ্চগড় বোদা উপজেলায়

জোরপূর্বক দখলের অভিযোগ ‎পঞ্চগড় বোদা উপজেলায়

জোরপূর্বক দখলের অভিযোগ ‎পঞ্চগড় বোদা উপজেলায়


‎পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় দুই যুগ পুরোনো মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।
‎এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের জিএম সোহেল রানা দেওয়া তথ্যমতে, উক্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৬-০৮-২০২৫ তারিখে বোদা থানা, পঞ্চগড়ে একটি সাধারণ ডায়েরি করা হয়, যার জিডি নম্বর ৯১১। ওই জিডিতে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়—
‎১. তবিবর রহমান,২. আনিসুর রহমান,৩. আতিকুর রহমান এবং ৪. আশিকুর রহমান।
‎অভিযোগে বলা হয়, বিবাদীরা কোনোরূপ শর্ত ছাড়াই আমতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত প্রকল্পের জমি জবরদখলের চেষ্টা করেন। এ ঘটনায় তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়ে একটি মামলা করা হয়, যার মামলা নম্বর ২১৯/২৫। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।‎
‎এছাড়াও একই জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগে ৫. সাইফুল ইসলাম, ৬. উমর ফারুক ও ৭. ওসমান আলীর বিরুদ্ধে তাহের এন্টারপ্রাইজ লিমিটেড বাদী হয়ে আমলি আদালত–৩, বোদা, পঞ্চগড়ে আরেকটি মামলা দায়ের করে। মামলাটি নং ২২৭/২৫, যা বর্তমানে আদালতে ইশতিহার (ইশারা) দিন রয়েছে।
‎এদিকে সর্বশেষ সোমবার (৮ ডিসেম্বর) একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে ওই জমিতে প্রবেশ করে চারপাশে বাঁশ দিয়ে ঘেরা দেওয়ার অভিযোগ ওঠে। জমিটিতে দীর্ঘদিন আগে থেকেই দুইতলা বিশিষ্ট একটি গোডাউন নির্মাণ করা আছে, যা এম এ তাহের নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন।
‎ভুক্তভোগী এম এ তাহের জানান, “আমার জমির সকল বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এতে আমি ও আমার কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
‎ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।