রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর শাখায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, প্রতিষ্ঠানের সাফল্যগাথা উপস্থাপন এবং অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, পিরোজপুর কর্পোরেট শাখার শাখা প্রধান মোঃ মিজানুর রহমান, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোশারফ হোসেন এবং পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মেহেদি হাসান। এছাড়াও শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, এবং ব্র্যাক ব্যাংকের সম্মানিত গ্রাহকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছরের পথচলায় ব্র্যাক ব্যাংক গ্রাহকের আস্থা, স্বচ্ছতা, সুশাসন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে একটি অনন্য অবস্থান তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও উদ্ভাবনী সেবা ও বিশ্বমানের ব্যাংকিং সুবিধা নিশ্চিত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ব্র্যাক ব্যাংক আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের গৌরবময় পথচলা, অর্জন, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রম এবং ব্র্যাক ব্যাংক পরিবারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সাফল্যগাথা তুলে ধরা হয়। উপস্থাপনাটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ব্র্যাক ব্যাংকের বহুমাত্রিক অবদান সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করে।
পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ব্র্যাক ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংক পিরোজপুর শাখার শাখা প্রধান শেখ মনিরুল ইসলাম। 

শাহিন ফকির,
পিরোজপুর প্রতিনিধি: