রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন-সভাপতি সাদ্দাম

পিরোজপুরে খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন-সভাপতি সাদ্দাম

পিরোজপুরে খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন-সভাপতি সাদ্দাম

‎​পিরোজপুর সদর উপজেলার ৮৮ নং খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জুলাই, ২০২৬) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. সাদ্দাম হোসেন এবং সহ-সভাপতি হিসেবে এনামুল হক নির্বাচিত হয়েছেন।

‎​বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) মোল্লা নজরুল ইসলাম। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
‎​কমিটি গঠন প্রক্রিয়ায় অভিভাবক সদস্য মাহমুদা বেগম সভাপতি পদে মো. সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করেন। উপস্থিত সকল সদস্য কণ্ঠভোট ও সর্বসম্মত সমর্থনের মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। পরবর্তীতে সহ-সভাপতি পদের জন্য মো. লিয়াকত আলী, এনামুল হকের নাম প্রস্তাব করেন, যা উপস্থিত সকলের সম্মতিতে অনুমোদিত হয়।
 

‎সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন 
‎ বেবী বড়াল, জিন্নাত আরা, মো. লিয়াকত আলী, মো. লুৎফর রহমান, মো. কাজী মনিরুল ইসলাম, মিতা দাস, ঝর্না বেগম, মাহমুদা বেগম, নাজমুন নাহার এবং মো. নূরুল ইসলাম।
‎​নবগঠিত কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক পরিবেশের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
‎​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক মহল ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, নতুন এই কমিটির যোগ্য নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে। 

শাহিন ফকির,
‎​ পিরোজপুর প্রতিনিধি :