বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১৫

‎কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১৫

‎কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল  বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১৫

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসহর বড় কাঁচি হাইওয়ে সড়কে আজ ভোর চারটায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি নীলাচল এক্সপ্রেস বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি মালবাহী ট্রাক প্রায় চার দিন ধরে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। চলন্ত নীলাচলএক্সপ্রেস বাসটি ওই ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

‎দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। 

‎মো: সাখাওয়াত হোসেন, কুমিল্লা প্রতিনিধি ।