ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে সৌদি আরব থেকে আগত দুই সম্মানিত অতিথিকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক বন্ধুত্ব, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
গতকাল সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ‘খামাশ হালসান আল-কারনি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সৌদি আরব থেকে আগত বিশিষ্ট অতিথি শায়খ খামাশ হালসান আল-কারনি এবং আহমেদ ইয়াতিম আল সুহাইমি-এর শুভ আগমন উপলক্ষে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন স্থানীয় সমাজসেবক আলী আজম বেপারী এবং তার ছেলে সৌদি প্রবাসী জহিরুল ইসলাম (জুম্মন বেপারী)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ খামাশ হালসান আল-কারনি ও আহমেদ ইয়াতিম আল সুহাইমি। তারা স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাঠে নেমে ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। বিদেশি অতিথিদের মাঠে নেমে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে নাচ- গানে মেতে উঠায় উপস্থিত দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। খেলার বিভিন্ন মুহূর্তে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এম. এ. মালেক, শেখ আবুল কালাম এবং নিয়াজ মো. পাঠান (লিলু)�
