বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লন্ডনে বাউল উৎসব, প্রধান আকর্ষণ শফি মণ্ডল ও ডলি মণ্ডল

লন্ডনে বাউল উৎসব, প্রধান আকর্ষণ শফি মণ্ডল ও ডলি মণ্ডল

লন্ডনে বাউল উৎসব, প্রধান আকর্ষণ শফি মণ্ডল ও ডলি মণ্ডল

১০ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে শুরু হবে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’; আয়োজনে ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে প্রধান আকর্ষণ থাকছেন বাউল শফি মণ্ডল ও ডলি মণ্ডল।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি ও শিল্পীদের নাম ঘোষণা করেন আয়োজকরা। তারা জানান ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ও বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনের এ আয়োজন শেষ হবে।

উৎসবে শফি মণ্ডল ও ডলি মণ্ডল ছাড়াও গাইবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এতে অংশ নেবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীদের পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রবাসীরা।


সংবাদ সম্মেলনে শফি মণ্ডল জানান, লোকসংগীত একটি দেশের সাংস্কৃতিক মেরুদণ্ড। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকঐতিহ্য ও বাউল দর্শনের সঙ্গে বিশ্বের মানুষের একটি সুন্দর সাংস্কৃতিক সংযোগ তৈরি হবে বলে তারা আশা করছেন। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

উৎসবের আহ্বায়ক এবং উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফার মতে, আবহমানকাল থেকে লোকসংগীত মানুষের জীবন, মানবতা ও সম্প্রীতির কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। তাই বিশ্বদরবারে বাউল ও লোকসংগীতকে তুলে ধরতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।