বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার কঙ্গনার ‘কুইন ২’ নিয়ে ২৫০ কোটির মামলা

এবার কঙ্গনার ‘কুইন ২’ নিয়ে ২৫০ কোটির মামলা

এবার কঙ্গনার ‘কুইন ২’ নিয়ে ২৫০ কোটির মামলা

কঙ্গনা রানাউতের সিনেমার শুটিং শেষ হয়েছে। চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। মুক্তির প্রস্তুতির মধ্যেই বড় আইনি জটিলতায় পড়েছে কঙ্গনা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’। মূল সিনেমার মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনর অভিযোগ তুলে জিয়োস্টারের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে ফ্যান্টম স্টুডিয়োস।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহেলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ঠিক এই সময়েই আইনি পদক্ষেপ নেয় ফ্যান্টম স্টুডিয়োস।

সংস্থাটির দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’র সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে। এ কারণে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাই কোর্টে মামলা করা হয়েছে।


ফ্যান্টম স্টুডিয়োসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আদালতে যাওয়ার আগে একাধিকবার জিয়োস্টার ও পরিচালক বিকাশ বহেলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আনুষ্ঠানিক আইনি নোটিশও পাঠানো হয়। তবে তাতে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

আরেকটি সূত্রের দাবি, ‘কুইন ২’-র শুটিং শেষ হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই মামলা করার প্রক্রিয়া চূড়ান্ত করে ফ্যান্টম স্টুডিয়োস।