রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‎বিয়ে নিয়ে নেই মাথা ব্যথা তবে হতে চান মা

‎বিয়ে নিয়ে নেই মাথা ব্যথা তবে হতে চান মা

‎বিয়ে নিয়ে নেই মাথা ব্যথা তবে হতে চান মা

বয়স ৩০ পেরিয়ে গেছে। এখনো বিয়ে করেননি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে হতে চান মা। বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই।

সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরে রিয়া জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। 

অভিনেত্রী বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে রিয়া বলেন, “আমাদের শরীরের ঘড়ি কখনো কখনো আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনো বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?” তবে বিয়ে নিয়ে সমাজের নানা ধরনের চাপ প্রসঙ্গে তার নিজস্ব মতামত জানিয়েছেন রিয়া। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’