শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন্দুকের গুলিতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

স্থানীয় পুলিশ ও কাউন্টি শেরিফের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে এবং রাজ্যের রাজধানী ফ্র্যাঙ্কফোর্টে অবস্থিত ক্যাম্পাসটির নিরাপত্তা নিশ্চিত করে। 

ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি বিশ্ববিদ্যলয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও জানিয়েছেন, দিনশেষে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা যায়, আটক সন্দেহভাজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন; তবে নিহত ব্যক্তি বর্তমান শিক্ষার্থী। ক্যাম্পাসের একটি আবাসিক ডরমিটরির বাইরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা যায়।