সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হুলহুমালে সেন্ট্রাল পার্কে ওয়েস্টার্ন ইউনিয়নের ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প উদ্বোধন

হুলহুমালে সেন্ট্রাল পার্কে ওয়েস্টার্ন ইউনিয়নের ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প উদ্বোধন

হুলহুমালে সেন্ট্রাল পার্কে ওয়েস্টার্ন ইউনিয়নের ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প উদ্বোধন

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য মানি ট্রান্সফার সেবা ওয়েস্টার্ন ইউনিয়ন-এর ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১০ জুলাই) হুলহুমালের সেন্ট্রাল পার্কে এ বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্পের আয়োজন করেছে আইল্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (Island Financial Services)।
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই ক্যাম্পে নতুন গ্রাহক নিবন্ধন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এবং আন্তর্জাতিক অর্থ প্রেরণ সংক্রান্ত বিভিন্ন সেবা একসঙ্গে প্রদান করা হবে।
 

রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের বৈধ পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট কার্ড (ডিজিটাল কপি গ্রহণযোগ্য) সঙ্গে নিয়ে আসতে অনুরোধ করা হয়েছে।
ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে দ্রুত ও নিরাপদে অর্থ পাঠানোর সুবিধা পাওয়া যায়। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ এবং উপায়সহ বিভিন্ন মাধ্যমে সহজেই অর্থ পাঠানো সম্ভব।
 

আয়োজকরা আরও জানান, এদিন নিবন্ধন সম্পন্নকারীদের জন্য আকর্ষণীয় উপহার এবং ফ্রি মানি ট্রান্সফার কুপন জয়ের সুযোগও থাকবে।
প্রবাসী বাংলাদেশিদের এই বিশেষ সেবার সুযোগ গ্রহণ করে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে আইল্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। 

 

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: