সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাকে শেষ দেখা দেখল ভারতীয় নাগরিক

‎চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সহযোগিতায় মৃত মায়ের মরদেহ শেষবারের মতো দেখল এক ভারতীয় নাগরিক। 

বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলা জমিনপুর গ্রামের তারা বানু (৭৫) বার্ধক্যজনিত কারণে গত সোমবার মৃত্যুবরণ করেন। ‎মায়ের মৃত্যুর খবর জানতে পেরে মেয়ে মালেকা বেগম শেষবারের তাকে দেখতে চান। কিন্তু তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার কালিয়া থানার দুশতদিঘী গ্রামের বাসিন্দা। তাই কাঁটাতারের বেড়া দাঁড়ায় বাধা হয়ে।

 

পরে, ভারতে অবস্থানরত মৃত তারা বানুর আত্মীয়রা মরদেহ দেখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফর মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর নিকট আবেদন করে। 

বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে, মানবিক দিক বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন, ভারতীয় নাগরিক মালেকা বেগম ও তার আত্মীয়দের মরদেহ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। সীমান্তে মরদেহ দেখার সময় উভয় দেশের মানুষের মাঝে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 

‎এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি আমরা সবসময় মানবিক বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি। বিজিবি যে কোনো মানবিক কাজে সহানুভূতিশীল থাকবে বলে জানান তিনি।