বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর।

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর।

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর।

কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।সকাল ১০:৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচির শুভ সূচনা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ ইসতিয়াক ইমন, কিশোরগঞ্জ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিল্প-উদ্যোক্তা, পরিবেশবাদী সংগঠনের সদস্য, রোভার স্কাউট, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিগণ।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র এবং গাছের চারা বিতরণ করেন।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।