শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটানা বৃষ্টিতে অতিষ্ঠ কলাপাড়া উপকূলবাসী

একটানা বৃষ্টিতে অতিষ্ঠ কলাপাড়া উপকূলবাসী

একটানা বৃষ্টিতে অতিষ্ঠ কলাপাড়া উপকূলবাসী

গত কয়েক দিনের টানা বর্ষণে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল, গ্রামীণ সড়ক ও বাজারের বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন উপকূলের মানুষ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেকেই। কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও দিনমজুরদের কর্মজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে গেছে। অনেক কাঁচা ও আংশিক পাকা সড়ক কর্দমাক্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের দুর্ভোগ বেড়েছে।
‎টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের আয়ও কমে গেছে।

‎এদিকে, বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকার আমন বীজতলা ও সবজি ক্ষেতের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। পানি দ্রুত নেমে না গেলে কৃষিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বলে তাদের আশঙ্কা।

‎স্থানীয় বাসিন্দারা জানান, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎আবহাওয়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উপকূলীয় এলাকায় আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং নদী ও সাগরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

মোঃ সোহাগ আহমেদ,‎কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: