বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনা জিতলেও অসন্তুষ্ট ইরফান সাজ্জাদ, স্কালোনিকে দিলেন পরামর্শ

আর্জেন্টিনা জিতলেও অসন্তুষ্ট ইরফান সাজ্জাদ, স্কালোনিকে দিলেন পরামর্শ

আর্জেন্টিনা জিতলেও অসন্তুষ্ট ইরফান সাজ্জাদ, স্কালোনিকে দিলেন পরামর্শ

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলের এই গুরুত্বপূর্ণ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের অনেক তারকাই। তবে শুধু উদ্‌যাপনেই থেমে থাকেননি অভিনেতা ইরফান সাজ্জাদ; আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে দিয়েছেন বিশেষ পরামর্শও।


নিজের ফেসবুক পোস্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই!! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলত্তির মতো ভুল করো না… Best wishes for the Semi’

অভিনেতার এই পোস্টে স্পষ্ট, জয় এলেও আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে তার কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সঠিক একাদশ নির্বাচন এবং ব্যক্তিগত অহংকে প্রাধান্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরফান সাজ্জাদের এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনা তৈরি করেছে। কেউ তার পরামর্শের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ মনে করছেন, জয়ের মুহূর্তে সমালোচনার বদলে দলের প্রতি আরও আস্থা রাখা উচিত।


এখন দেখার বিষয়, সেমিফাইনালে স্কালোনির কৌশল কেমন হয় এবং শিরোপার পথে আর্জেন্টিনা আরও এক ধাপ এগোতে পারে কি না।