রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন জনসহ নি/হ/ত চার, আহত দুই

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন জনসহ নি/হ/ত চার, আহত দুই

নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন জনসহ নি/হ/ত চার, আহত দুই

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান চালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলা ভ্যান টিকে ধাক্কা দেয় । এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দূর্ঘটনায় নিহতরা হলেন,  নাদিয়াপাড়ার অলি বর্মন এর ছেলে মিথিলা ভ্যান চালক পরিমল বর্মন(৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি(২৮), দুই ছেলে  পিতোসা(৮) ও যাদব(৪)।

ঘটনা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

নীলফামারী প্রতিনিধি,