স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে আরও সুসংহত করতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন ৪৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৫০-এ উন্নীত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক ডা. আবু আহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শয্যা সংখ্যা বৃদ্ধির তালিকায় থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে ঢাকা জেলার ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও সাভার। এছাড়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, ভাঙ্গা, বোয়ালমারী, চরভদ্রাসন, নগরকান্দা ও সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যাও ৫০ করা হয়েছে।
গাজীপুর জেলার কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এই তালিকার অন্তর্ভুক্ত।
পাশাপাশি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী, কুলিয়ারচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যাও ৫০ নির্ধারণ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, মাদারীপুর জেলার কালকিনি, রাজৈর ও শিবচর; মানিকগঞ্জ জেলার দৌলতপুর, ঘিওর, হরিরামপুর,
সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর; এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া, লৌহজং ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যাও ৫০-এ উন্নীত করা হয়েছে।
স্বাস্থ্যখাতের সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায়ে শয্যা সংখ্যা ৫০-এ উন্নীত হওয়ার ফলে সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা গ্রহণ আরও সহজতর হবে।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
