শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

হাতিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল।

শনিবার থেকে হাতিয়া  উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুর্গত পরিবারের হাতে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। পাশাপাশি তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং দুর্যোগকালীন সময়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম,উপজেলা দলের সিনিয়র যুগ্নআহবায়ক  আইয়ু চৌধুরী  উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের পক্ষ থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এ উদ্যোগের প্রশংসা করেন এবং দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: