সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমারে প্রসূতি মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ

ডোমারে প্রসূতি মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ

ডোমারে প্রসূতি মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতির মৃত্যুর পর বেসরকারি ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছে প্রশাসন। বুধবার (১০ ডিসেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তদন্তে জানা যায়—ক্লিনিকে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই, নেই ট্রেড লাইসেন্স, এবং অধিকাংশ স্টাফ প্রশিক্ষণহীন। প্রয়োজনীয় নথিপত্রও উপস্থাপন করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নিহত প্রসূতি লক্ষ্মী রায় (২৫) হরিনচড়া ইউনিয়নের নীলাহাটি শালমারা গ্রামের তাপস কুমার রায়ের স্ত্রী। ২১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। ডা. অরাতুল আক্তার বিভা জরুরি সিজারের সিদ্ধান্ত নেন এবং মেয়ে সন্তানের জন্ম হয়। তবে কয়েক দিনের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণসহ জটিলতা দেখা দিলে লক্ষ্মীকে রংপুরে স্থানান্তর করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার (৮ ডিসেম্বর) তিনি মারা যান।

স্বামী তাপস রায়ের অভিযোগ—ভুল চিকিৎসার কারণেই স্ত্রীকে হারাতে হয়েছে, চিকিৎসায় প্রায় ১২ লাখ টাকা ব্যয় হলেও কোনো ফল হয়নি।

অভিযোগ অস্বীকার করে ক্লিনিক ও সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, সিজারে জটিলতা হয়নি; রোগীর জন্মগত কিডনি সমস্যা ছিল।

তদন্ত কমিটির সদস্য ডা. মো. আইনুল হক বলেন, গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে; সে কারণেই ওটি সিলগালা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০২৩ সালেও ভুল চিকিৎসাজনিত বিতর্কে সমালোচিত হয়েছিল।