বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিনাথপুর-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল আরোহী নিহত

কাশিনাথপুর-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল আরোহী নিহত

কাশিনাথপুর-নগরবাড়ি মহাসড়কে মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার কাশিনাথপুর-নগরবাড়ি মহাসড়কের নাটিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার  বিকেল সাড়ে ৪টার দিকে আমিনপুর থানাধীন নাটিয়াবাড়ি সাধুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ নাটিয়াবাড়ি সাধুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ সাহাজের ছেলে।

আব্দুল্লাহ কাশিনাথপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে নাটিয়াবাড়ি এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়ে যান।

এ সময় নগরবাড়ির দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শোকাহত পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, কাশিনাথপুর-নগরবাড়ি মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং অসতর্কভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার, দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রকৃত কারন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি