সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির মনোনয়নবঞ্চিত সেলিম বালা এনসিপি থেকে লড়বেন

বিএনপির মনোনয়নবঞ্চিত সেলিম বালা এনসিপি থেকে লড়বেন

বিএনপির মনোনয়নবঞ্চিত সেলিম বালা এনসিপি থেকে লড়বেন


ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম সেলিম (কবি সেলিম বালা)। এবার একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন বিএনপির এই সাবেক নেতা। তার প্রতীক ‘শাপলা কলি’।বুধবার (১০ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। ওই প্রার্থী তালিকায় ময়মনসিংহ-৩ আসনে দলটির প্রার্থী হিসেবে কবি সেলিম বালার নাম ঘোষণা করা হয়।

 জানা গেছে, কবি সেলিম বালার বাড়ি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। এলাকায় তিনি নানা জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত। নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার, অসহায় ও প্রতিবন্ধী মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বাকপ্রতিবন্ধী পরিবারে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ এবং করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক কাজ করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
 
রাজনৈতিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে গত ৩ নভেম্বর ময়মনসিংহ-৩ আসনে বিএনপি দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে মনোনয়ন দেয়।