সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর বন্ধু ‘সীতেশ রঞ্জন দেব'আর নেই

শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর বন্ধু ‘সীতেশ রঞ্জন দেব'আর নেই

শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর বন্ধু ‘সীতেশ রঞ্জন দেব'আর নেই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার ১৪ জুলাই সকাল ৯টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।এদিকে শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোড নিবাসী সিতেশ রঞ্জন দেশে প্রথম ব্যক্তি উদ্যোগে বণ্য প্রাণীর সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’ গড়ে তুলেন। যেখানে তিনি আহত প্রাণীদের সেবা প্রদান করতেন। পর্যটকদের কাছে যা সিতেশ বাবুর চি‌ড়িয়াখানা নামে পরিচিত। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দেশজুড়ে পরিচিতি পান।

তার পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রামকৃষ্ণ মিশন রোডের বাসা থেকে সিতেশ রঞ্জনের মরদেহ শেষকৃত্যের জন্য শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁওয়ে তর গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানেই শেসকৃত্য হবে।জানা যায়, ১৯৬২ সাল থেকে শখের বশে বন্যপ্রাণী নিয়ে কাজ শুরু করেন সিতেশ রঞ্জন দেবের বাবা শ্রীশ দেব। বিভিন্ন প্রাণী ধরে এনে বাড়িতে সেবা করতেন তিনি। প্রাণী ধরার কৌশল এবং তাদের প্রতি বাবার এমন মমত্ববোধ দেখে সিতেশ দেবও তা 

শেখেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিজ বাড়িতে গড়ে তোলেন পশুপাখি সেবাশ্রম।এদিকে ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে গড়ে তোলা হয় সিতেশ রঞ্জন দেবের পশুপাখি সেবাশ্রম। ২০১১ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় গড়ে ওঠে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ।আর ১৯৯১ সালে ভালুকের আক্রমণে এক চোখ, মুখ ও নাকে মারাত্মক আঘাত পান সিতেশ রঞ্জন দেব। 

ইকবাল হোসেন রিংকু,জেলা প্রতিনিধি