শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

সমগ্র টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলে সেমিফাইনালে আসা ফ্রান্সকে পাত্তাই দিল না ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বুধবার (১৫ জুলাই)  টেক্সাসের ডালাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গতির ঝড়ে দিদিয়ের দেশমের ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হিসেবে মেটলাইফ স্টেডিয়ামের টিকিট কাটল লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশ ব্রিগেড। 

প্রথমার্ধের ২২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের সফল পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধেও আর খেলায় ফিরতে পারেনি ফ্রান্স। উল্টো বিরতির পর রাইট-ব্যাক পেদ্রো পোরোর চোখধাঁধানো এক গোলে ফরাসিদের ঘুরে দাঁড়ানোর আশার সলতে নিভিয়ে দেয় স্পেন। ৬৪তম মিনিটে লামিনে ইয়ামাল জালের ঠিকানা খুঁজে পেলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। 

এমবাপ্পে, দেম্বেলে ও ওলিসেদের নিয়ে গড়া টুর্নামেন্টের সেরা ফরোয়ার্ড লাইন আজ স্প্যানিশ রক্ষণভাগে বিন্দুমাত্র ভীতি ছড়াতে পারেনি। পরিস্থিতি বেগতিক দেখে দ্বিতীয়ার্ধে মানু কোনে, দেজিরে দুয়ে, রায়ান চেরকি ও থিও হার্নান্দেজকে মাঠে নামিয়েও কোনো সুফল পাননি ফরাসি কোচ দেশম। উল্টো গতিময় মিডফিল্ড ও কঠিন রক্ষণে ফরাসিদের বোতলবন্দি রেখে দুর্দান্ত জয় তুলে নেয় স্পেন। আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে এই স্প্যানিশরা।