রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দল মত নির্বিশেষে হাতিয়াকে বাঁচাতে হবে

দল মত নির্বিশেষে হাতিয়াকে বাঁচাতে হবে

দল মত নির্বিশেষে হাতিয়াকে বাঁচাতে হবে


জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার উন্নয়ন ও টিকে থাকার স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকারসহ দ্বীপের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। তিনি বলেন, “হাতিয়াতে যে যত দল আছে তাদের সকলকে বলছি—ঐক্যবদ্ধ হন। সবাই মিলে হাতিয়া দ্বীপকে বাঁচাতে হবে।”
বুধবার বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকেই দ্বীপের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন আফাজিয়া ঘাটে সমবেত হন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হান্নান মাসউদ বলেন, “হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে এই দ্বীপের মুক্তি মিলবে না। আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে—ভূমিদস্যু, জলদস্যু এবং নদীভাঙনের হুমকি থেকে হাতিয়াকে রক্ষার জন্য।”
তিনি আরও জানান, তিনি কোনো নির্বাচনী জনসভায় অংশ নিতে আসেননি। দল থেকে মনোনয়ন ও প্রতীক (শাপলা কলি) পেলেও জনসমর্থন ছাড়া নির্বাচনে অংশ নিতে চান না।
 “হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচন করব, না হলে করব না। আমরা কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়তে চাই,” বলেন তিনি।পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এদিকে পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আফাজিয়া ঘাটে আসতে থাকে লোকজন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।