শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনার বিপক্ষে ভাগ্য নির্ধারণ করতে চান সাকা

আর্জেন্টিনার বিপক্ষে ভাগ্য নির্ধারণ করতে চান সাকা

আর্জেন্টিনার বিপক্ষে ভাগ্য নির্ধারণ করতে চান সাকা

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ড উইঙ্গার বুকায়ো সাকা। তার বিশ্বাস, এমন বড় ম্যাচে ফল নির্ধারণ করে দেয় কয়েকটি বিশেষ মুহূর্ত, আর সেই পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় ইংল্যান্ড দলে যথেষ্ট আছে। 

সেমিফাইনালকে সামনে রেখে সাকা বলেন, রক্ষণে মনোযোগ ধরে রাখার পাশাপাশি আক্রমণভাগের খেলোয়াড়দের সামর্থ্যের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে। 

সাকার ভাষায়, ‘অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ হয় কয়েকটি বিশেষ মুহূর্তে। আমাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা সেই মুহূর্তগুলো তৈরি করতে পারে। তাই আমাদের কাজ হলো পুরো ম্যাচজুড়ে মনোযোগ ধরে রাখা, নিজেদের জালে বল ঢুকতে না দেওয়া। এরপর আমরা জানি, সামনের সারির আমাদেরই কেউ একজন জাদুকরী কিছু করে ম্যাচটি দলের পক্ষে জিতিয়ে দেবে।’

ইংল্যান্ড এখন বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে। সাকার বিশ্বাস, শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং আক্রমণভাগের ব্যক্তিগত নৈপুণ্যের সমন্বয়ই সেমিফাইনালে জয়ের চাবিকাঠি হতে পারে।