সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট একাডেমির নেট, সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসায় ইউএনও

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট একাডেমির নেট, সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসায় ইউএনও

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট একাডেমির নেট, সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসায় ইউএনও

সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল স্থানীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠ। ভেঙে পড়েছিল প্র্যাকটিসের নেট ও খুঁটি। ফলে উক্ত একাডেমির ক্রিকেটাদের অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। অবশেষে সেই ক্ষতি কাটিয়ে উঠতে একাডেমির পাশে দাঁড়িয়েছে উপজেলা পরিষদ।

​আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একাডেমির হাতে নতুন নেট(১০০×১৪) অনুশীলন নেট তুলে দেওয়া হয়। ​নতুন নেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে একাডেমির তরুণ কর্মকর্তারা। একাডেমির কোচ নওশাদ ও হ্যাপি বলেন, "ঝড়ের পর মাঠের যে অবস্থা হয়েছিল, তাতে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবার মাঠে ফিরতে পারবে এবং তাদের নিয়মিত অনুশীলন শুরু করতে পারবে। উপজেলা পরিষদ এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।"

​অনুশীলন নেট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা প্রকৌশলী  এসএম আলী রেজা রাজু, ,ক্রীড়াবিদ মোক্তার সিদ্দিকী, ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানিসহ একাডমির কোচ ও খেলোয়াড়বৃন্দ। তারা আশা প্রকাশ করেন এই সহায়তার ফলে এলাকার ক্রীড়া পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠবে। 

মোঃ আমির হোসেন
সৈয়দপুর  প্রতিনিধি,