সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ দুইজন গ্রেপ্তার, কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উদ্ধার

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ দুইজন গ্রেপ্তার, কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উদ্ধার

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ দুইজন গ্রেপ্তার, কোটি কোটি টাকার লেনদেনের তথ্য উদ্ধার

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ অনলাইন জুয়াসাইট পরিচালনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫৮টি ভুয়া এমএফএস (নগদ, বিকাশ, রকেট ও উপায়) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড এবং লেনদেনের হিসাব সংরক্ষণের ২টি খাতা জব্দ করা হয়।
বুধবার (১৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানার যৌথ বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন সাজিয়াড়া এলাকার মো. হৃদয় হাসান বাপ্পী (২৪) এবং ইমন হোসেন (শান্ত) ওরফে লিমন (২৭)।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা-এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত মোবাইল ফোন বিশ্লেষণে বিভিন্ন অনলাইন জুয়ারসাইটের মাস্টার এজেন্ট হিসেবে ব্যবহৃত CASHBDT অ্যাপ, বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভুয়া অ্যাকাউন্ট, ৫৯৬টি অনলাইন জুয়ার ইউজার আইডি ও পাসওয়ার্ড, বিভিন্ন সাইটে লগইন তথ্য এবং আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
 

এছাড়া মোবাইল, এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংক হিসাব ও জব্দকৃত খাতার তথ্য বিশ্লেষণে কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে ভাগ হয়ে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল। তারা বেনামী ও ঘোস্ট সিম ব্যবহার করে ভুয়া এমএফএস অ্যাকাউন্ট খুলে অনলাইন জুয়ার টাকা 

জমা ও উত্তোলন, ক্যাশ ম্যানেজমেন্ট এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করত।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের অন্যান্য সদস্য, এজেন্ট ও সংশ্লিষ্ট নেটওয়ার্ককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: