রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

জামালপুরে চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

জামালপুরে চুক্তি নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

​জামালপুরে জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে ২০২৫-২০২৬ অর্থ বছরের নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সাথে চুক্তিবদ্ধ করার দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জামালপুর জেলা’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​“ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, টিসিবি ডিলারদের বাঁচার অধিকার” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ডিলাররা অংশ নেন।

​​মানববন্ধনে ডিলারদের পক্ষে নিজেদের ন্যায্য অধিকার ও দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন: ​কামরুল হাসান সিদ্দিকী (ইসলামপুর উপজেলা),​ মঞ্জুরুল ইসলাম (জামালপুর সদর উপজেলা), ​শাহরিয়ার হোসেন সবুজ, (জামালপুর সদর উপজেলা), ​শামীম হোসেন (দেওয়ানগঞ্জ উপজেলা), ​শাহেদুজ্জামান সজিব (বকশিগঞ্জ উপজেলা)।

​বক্তারা তাদের বক্তব্যে বলেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে ডিলারদের সাথে চুক্তি সম্পন্ন করে তাদের কাজের সুযোগ দিতে হবে। এটি ডিলারদের টিকে থাকার এবং রুটি-রুজির ন্যায্য অধিকার। অনতিবিলম্বে এই দাবি মেনে নিয়ে টিসিবি ডিলারদের বাঁচার অধিকার নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

​মানববন্ধন কর্মসূচি শেষে ডিলারদের একটি প্রতিনিধি দল জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।