বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিখোঁজের দুইদিন পর ‎সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর ‎সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর ‎সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে পরিত্যক্ত ভবন থেকে বৃদ্ধার  মরদেহ উদ্ধার

কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার দুইদিন পর  সাতক্ষীরার খেজুরডাঙ্গা এলাকা থেকে আমিরন নেছা (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে
সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের মধ্য থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

‎পারিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, গত ১৩ জুলাই বৃদ্ধা  আমিরন নেছা কলারোয়ার লোহাকুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার রাতে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত একতলা ভবনের ভিতরে এক বৃদ্ধার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি দুই দিন আগে নিখোঁজ হাওয়া বৃদ্ধা আমিরন নেছার বলে শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাজ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।