সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনা জিতেছে কথামতো আবারো বিয়ে করছেন পরীমনি

আর্জেন্টিনা জিতেছে কথামতো আবারো বিয়ে করছেন পরীমনি

আর্জেন্টিনা জিতেছে কথামতো আবারো বিয়ে করছেন পরীমনি

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছেন ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমনি।

বুধবার (১৫ জুলাই) রাতে সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পরীমনি বলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’

চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্‌যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম।


সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করা। গানে যখন যে খেলোয়াড়ের নাম উচ্চারিত হয়েছে, পরীমনি তখন সেই ফুটবলারের পরিচিত উদযাপন বা ভঙ্গি নকল করে দেখিয়েছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তার এই উপস্থাপনা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তোলে।