সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) ​কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হলো 'জুলাই কুইজ প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ৩০ আগস্ট সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষদ, কিশোরগঞ্জ।
​অনুষ্ঠানে কিশোরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
​জেলা পরিষদ কিশোরগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে আন্দোলন ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছাত্রনেতৃত্ব ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তবে অভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষামুখী রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,জুলাই অভ্যুত্থানের পর ছাত্রদেরকে সঠিক ট্র্যাকে রাখা এবং ৫ই আগস্টের পর তাঁদের পড়ার টেবিলে ফিরিয়ে নেওয়ার মনোযোগ দেওয়া প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ধরে রাখা না গেলে আন্দোলনের মূল সফলতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
​অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।