মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

ENTER TV


কক্সবাজার রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রামুতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে। তিনি নিজেও ডাম্পার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসার জন্য দোকান থেকে নাস্তা নিয়ে যাওয়ার পথে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস নামে দ্রুতগামী  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

মীর কাশেম আজাদ

     কক্সবাজার