সিরাজুল ইসলাম
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে 'নজরুল বর্ষ' উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১০:০০ টায় নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে একযোগে দেশব্যাপী এই প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পর্যায়ের উদ্বোধনী কার্যক্রমের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, নলডাঙ্গা-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বক্তারা তাঁদের বক্তব্যে কাজী নজরুলের সাম্য, দ্রোহ ও চেতনার কথা স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।