সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটিতে যাচ্ছেন অভিনেতা রনবীর

ছুটিতে যাচ্ছেন অভিনেতা রনবীর

ছুটিতে যাচ্ছেন অভিনেতা রনবীর

দীর্ঘ আড়াই বছর পর ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে গত বছর প্রেক্ষাগৃহে ফিরেন বলিউড অভিনেতা রণবীর সিং। আদিত্য ধর নির্মিত এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। ফলে এ সিনেমার সিক্যুয়েল নিয়ে প্রত্যাশা বেড়ে যায় ভক্ত-অনুরাগীদের, শুরু হয় তোলপাড়। দ্বিতীয় পার্ট মুক্তির পরও বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি। অভিনয় থেকে ফের ছুটি নিচ্ছেন রণবীর সিং।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের আগস্টে জম্বি থ্রিলার ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করবেন রণবীর সিং। ‘ধুরান্ধর’ সিনেমার পর এটিই তার প্রথম প্রজেক্ট। চলতি বছরের অক্টোবরের শেষভাগ এবং দিওয়ালি পর্যন্ত একটানা সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং শেষ করবেন। আর নভেম্বরে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। রণবীরের স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তৃতীয় (২৭ থেকে ৪০ সপ্তাহ) ট্রাইমেস্টারে রয়েছেন। স্ত্রীর পাশে থাকার জন্য কাজের সব শিডিউল বাতিল করেছেন। আশা করা যাচ্ছে, ছুটি শেষ করে ২০২৭ সালে ব্যস্ত সময়সূচিতে  ফিরবেন রণবীর। 

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা। একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। মুক্তির পর এ সিনেমাও আলোচিত হয়। 

গত এপ্রিলে ফের মা হতে যাওয়ার খবর দেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন দম্পতির এটি দ্বিতীয় সন্তান। দীপিকার হাতে এখন আলোচিত দুটো সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘রাকা’ ও ‘কিং’। কিন্তু গর্ভাবস্থায়ও অভিনয় থেকে বিরতি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা অভিনেত্রী। অ্যাটলি কুমারের ‘রাকা’ সিনেমার অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন দীপিকা।