সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর শেয়ার করা তথ্য অনুসারে, স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।র নেতা।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, কাবুলের উত্তর-পূর্বে ১৫০ কিলোমিটার গভীরে এই কম্পন রেকর্ড করা হয়।

 
সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আফগানিস্তানে ভূমিকম্পের তথ্য জনায় এনসিএস।
 
এনসিএস’র রিপোর্ট করা ৩.৮ মাত্রার এক ভূমিকম্পের পরই বুধবার সবশেষ এই ভূমিকম্প আঘাত হানল, যা এই অঞ্চলে অব্যাহত ভূমিকম্পের কার্যকলাপ নির্দেশ করে।
 
এর আগে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ১৭ মিনিটে ১০ কিলোমিটার গভীরতায় ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
 
আরও পড়ুন: এক সপ্তাহ ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি করল জাপান
 
একইদিন দুপুর ২টা ৩৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল, যা মূলত আফটারশকের আশঙ্কাই বাড়িয়ে দিয়েছে।
 
রেড ক্রসের মতে, আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প হয়, বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে, যা উচ্চ ভূমিকম্পের জন্য পরিচিত।
 
গত ৪ নভেম্বর উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে কমপক্ষে ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।