বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

শ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
 

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার।" তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সহমর্মিতা বজায় থাকলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে এবং দেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে। তিনি ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের আহ্বান জানান।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি এম আব্দুল ওয়াহাব,সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান (হাবলু),শ্যামনগর উপজেলা তাঁতীদল এর আহবায়ক আব্দুল হালিম, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সায়ফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী সোহেল, কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা আনিসুর রহমান আনিস, আক্তার ফারুক, সাংবাদিক আলমগীর সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে গোপালপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গোপালপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিতলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার ভক্ত-অনুরাগী রথের রশি টেনে ধর্মীয় উৎসবে অংশ নেন। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে সম্পন্ন হওয়া এ রথযাত্রা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।